সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয় মেয়েদের

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেটের যা প্রথম বড় শিরোপা। ওই জয় এসেছিল টি-২০ ফরম্যাটে।

ওয়ানডেতে আগে কখনও ভারতকে হারাতে পারেনি টাইগ্রেসরা। রোববার মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটে ঐতিহাসিক ওই জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৫২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ নারী দল। বৃষ্টির কারণে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪। জবাব দিতে নেমে চাপে পড়ে যায় ভারতের মেয়েরা। ওই চাপ সামলে উঠতে পারেননি তারা।

সফরকারী দল ৩৫.৫ ওভার ব্যাটিং করে ১১৩ রানে অলআউট হয়েছে। বৃষ্টি আইনে বাংলাদেশ নারী দল ৪০ রানের জয় পেয়েছে।

বাংলাদেশকে ঐতিহাসিক এই জয় এনে দিতে ব্যাট হাতে ফারজানা হক ও নিগার সুলতানা এবং বল হাতে মারুফা আক্তার ও রাবেয়া খাতুন বড় অবদান রেখেছেন।

দলের ছোট সংগ্রহের ম্যাচে তিনে নামা ফারজানা ব্যাট হাতে ২৭ রানের ইনিংস খেলেন। চারে নামা অধিনায়ক নিগার সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া ওপেনার মুর্শিদা ১৩ ও লোয়ার অর্ডারের ব্যাটার সুলতানা খাতুন ১৬ রান যোগ করেন।

জবাব দিতে নেমে ভারতীয় নারী দল ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ওই চাপ আর সামলে উঠতে পারেনি তারা। ২৯তম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারায় ভারত। দলের রান তখন ৯১। ৩০তম ওভারের প্রথম বলে উইকেট হারিয়ে টানা তিন ধাক্কা খায় তারা।

বাংলাদেশ দলের হয়ে মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা ১৮ বছরের মিডিয়াম পেসার মারুফা আক্তার ৭ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। রাবেয়া ৭.৫ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে ষষ্ঠ দেখায় মেয়েদের প্রথম জয় এটি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী