সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহসভাপতির পদ পেয়েছেন- রাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেলসহ ৭১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে- আব্দুল্লাহ হীল বারী, মোহাম্মদ হোসাইন আহমেদ সোহান, মো. নাজিম উদ্দিনসহ ১১ জনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে- আতিকা বিনতে হোসাইন, আরিফ মাহামুদ, অতনু বর্মনসহ ১১ জনকে।

কেন্দ্রীয় সম্মেলনের প্রায় ৭ মাস পর সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এবারের কমিটিতে মোট নির্বাহী সংসদের সংখ্যা অপরিবর্তিত রেখে সহসভাপতির ১০টি পদ বাড়ানো হয়েছে।

গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয় ও ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

https://drive.google.com/file/d/18sUpSR4CY07dMbk6BQK2LsJycsNAPzX6/view

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী