‘আগামী নির্বাচন সুষ্ঠু করতে কী করা দরকার তা জানতে চায় কানাডা’

news-image

নিজস্ব প্রতিবেদক : কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা জানতে চায়, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কী করা দরকার। বাংলাদেশে নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন, ভোটাধিকারে বিষয়ে কানাডার যথেষ্ট ইন্টারেস্ট (আগ্রহ) আছে। আগামী নির্বাচন আরও বড় কনসার্ন। অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক দেশের মতো কানাডারও বিশাল কনসার্ন রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি নেতারা। এতে কানাডিয়ান দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হচ্ছে কি না এই কনসার্নটা আছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ, সরকার নির্বাচন করতে পারবে কি না সে বিষয়ে তাদের বড় কনসার্ন আছে।

এই বিএনপি নেতা আরও বলেন, ‘তারা জানতে চায় যে, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কী করা দরকার। প্রয়োজনীয়তা কী কী আছে। বর্তমান পরিবেশ কী সেটা তারা জানে, তারপরও তারা জানতে চায় আমাদের কাছ থেকে। বাংলাদেশে বর্তমান যে পরিবেশ বিরাজ করছে, তাতে গণতান্ত্রিক অর্ডার নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, বাক-স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ; সব কিছু মিলিয়ে এ রেজিমের অধীনে কোনো নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান