,

পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আটজনকে পরিচালক নির্বাচিত করা অবৈধ: হাইকোর্ট

530c5f9c4261f-images--1-পূবালী ব্যাংক লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারসহ আটজনকে পরিচালক নির্বাচিত করা অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

আজ মঙ্গলবার তাঁদের করা আবেদন খারিজ করে বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে তাঁদের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। 

অন্য সাতজন পরিচালক হলেন মো. ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, আজিজুর রহমান ও সুরাইয়া রহমান।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২২ নভেম্বর ও ৭ ডিসেম্বর এক নির্দেশনায় কোম্পানির পরিচালকদের সংশ্লিষ্ট কোম্পানির কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণে বাধ্যবাধকতা আরোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

গত বছরের ২১ আগস্ট পূবালী ব্যাংকের এজিএমে এই আটজন পরিচালক নির্বাচিত হন। এর আগে ওই পরিচালকদের ২ শতাংশ শেয়ার না থাকায় ১৪ আগস্ট পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন তাঁদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে প্রতিকার চেয়ে তাঁরা হাইকোর্টে কোম্পানি আইনে আবেদন করেন। শুনানি নিয়ে গত ২০ আগস্ট আদালত রুল ও স্থগিতাদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ এ আদেশ দেন আদালত।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন মোহাম্মাদ মেহেদী হাসান চৌধুরী। তাঁকে সহায়তা করেন রবিউল হাসান।

ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী আখতার ইমাম। তাঁকে সহায়তা করেন রেশাদ ইমাম। 

অপর পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব।

আবেদনকারীদের আইনজীবী মোহাম্মাদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, হাইকোর্ট পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আটজনের আবেদন খারিজ করে দিয়ে তাঁদের নির্বাচিত করা অবৈধ ঘোষণা করেছেন। আদালত বলেছেন, স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ছাড়া সব পরিচালকের ক্ষেত্রে ২ শতাংশ শেয়ার থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর