সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম কমল

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও প্রতি লিটারে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে সয়াবিন তেলের দাম। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আজ বুধবার থেকেই নতুন এই দর কার্যকর হবে।

এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নতুন দরের কথা জানান হয়। সেখানে বলা হয়, ১২ জুলাই থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম খুচরায় ৮ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৫৯ টাকায় বিক্রি করা হবে। একইভাবে বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৭৯ টাকায় বিক্রি করা হবে।

নতুন দাম অনুযায়ী, ৫ লিটারের বোতলের সয়াবিন তেলের সর্বোচ্চ দাম হবে ৮৭৩ টাকা, যা এতদিন ৯১৬ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, ৫ লিটার বোতলের সয়াবিন তেলের দাম কমেছে ৪৩ টাকা।

এদিকে, খোলা পাম তেল প্রতি লিটার ১২৮ টাকায় বিক্রি হবে, যা এতদিন ১৩৩ টাকা নির্ধারিত ছিল। বোতলের পাম তেল এখন থেকে ১৪৮ টাকায় বিক্রি হবে। এখানেও দাম লিটারে ১২ টাকা কমানো হয়েছে।

সর্বশেষ গত ১১ জুন সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছিল। তখন পাম তেলের দাম কমানো হয়েছিল প্রতি লিটারে ২ টাকা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী