আফগানিস্তান ১২৬ রানে অলআউট
অনলাইন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১২৬ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল সফরকারীরা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা দলটির ব্যাটাররা এদিন মোটেও সুবিধা করতে পারেননি।
বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলাম বল হাতে আগুন ঝরিয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিং করেছেন তিনি। ৯ ওভারে মাত্র ২১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
সাকিব আল হাসান ছিলেন দারুণ কৃপণ। ১০ ওভারে মাত্র ১৩ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। অন্য উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ।
১৫ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া আফগানদের টেনেছেন আজমতউল্লাহ ওমরজাই। ৭১ বলে ৫৬ রান করেছেন তিনি। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ৫৪ বলে ২২ রান করেন। শেষ দিকে মুজিব উর রহমান ১১ রান করেন। আর তাতেই দলটি ৪৫.২ ওভারে ১২৬ রান করতে পারে।











