সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনজুরিতে শেষ ওয়ানডেতে অনিশ্চিত ফারুকি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার ম্যাচে বল হাতে তিন উইকেট নিলেও নিজের বোলিং কোটা পূরণ করতে পারেননি ফজলহক ফারুকি। হাঁটুর নিচের অংশের মাংসপেশিতে ব্যথা পান তিনি।

ওই ইনজুরির অবস্থা বুঝতে তার মাসেলে স্ক্যান করতে পাঠানো হয়েছে। বিবৃতি দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিনি খেলবেন কিনা নিশ্চিত নয়।

আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম ম্যাচের পর তিনি কিছুটা সমস্যা অনুভব করেন। আজও কিছু সমস্যা থেকে যাওয়ায় আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। তবে আশা করছি তৃতীয় ওয়ানডে ম্যাচে তিনি খেলতে পারবেন।’

ফারুকি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ২৪ রানে তিনটি এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২২ রানে তিন উইকেট নিয়েছেন। তৃতীয় ম্যাচের আগে সোমবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূর্ণ রান আপ ও গতিতে বোলিং করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী