সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ৪ সন্তানের মা হলেন রোমানা

news-image

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয়ে রোমানা ইসলাম নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া নবজাতকের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে সন্তান। এতে আনন্দে আত্মহারা রোমানার পরিবার।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রোমানার চার সন্তানের জন্ম হয় বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সাঈদ মো. আসলাম।

রোমানা উপজেলার ধানধারা গ্রামের কৃষক শেখ মো. নয়নের স্ত্রী। তারা ২০২১ সালের ১৫ মে বিয়ে করেন। গতকাল রোববার রাত ১০টার দিকে রোমানাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবাসিক চিকিৎসক আবু সাঈদ মো. আসলাম বলেন, চার নবজাতকের মধ্যে দুই ছেলে নবজাতকের শ্বাসকষ্ট কিছুটা বেশি ছিল। এখন কমছে। দুই মেয়ে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলেও অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। তারা সবাই শঙ্কামুক্ত আছে।

তিনি জানান, হাসপাতালের গাইনি বিভাগের শিশু ওয়ার্ডে পৃথক ওয়ার্মার যন্ত্রে চার নবজাতককে রাখা হয়েছে। আর গাইনি ওয়ার্ডের শয্যায় প্রসূতি রোমানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

চার নবজাতকের বাবা নয়ন বলেন, ‘আমি কৃষক মানুষ। আমার খুঁশির শেষ নেই। অনেক খুঁশি আমি ও আমার পরিবার।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী