সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে চিংড়িতে ‘বিষাক্ত জেলিতে সয়লাব’, এ যেন টাকা দিয়ে মৃত্যু কেনা

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের চকবাজারের মাছের বাজারে মোটাতাজা গলদা চিংড়ির বেশ কদর। দেদারছে বিক্রি হয় গলদা চিংড়ি। আর এই সুযোগ কাজে লাগিয়ে বাঞ্ছারামপুরের কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে খাওয়াচ্ছে জীবননাশী বিষাক্ত জেলি।
গলদা চিংড়ি বিক্রির আগে তাতে বিষাক্ত জেলি দেওয়া হচ্ছে। যা ক্যান্সারসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে বলছেন ডাক্তাররা।
 বাঞ্ছারামপুরের বেশ কিছু এলাকায় দেখা গেছে, ইদানিং মাছের বাজারে গলদা চিংড়ির বেশ আমদানি। অনেকটা কম দামেই বিক্রি করা হচ্ছে মোটাতাজা চিংড়ি। কম দামে বিক্রির কারণ জেলি দিয়ে ছোট মাছকে তড়িৎ বড় করার চেষ্টা করা হচ্ছে।
আ.রহিম নামে একজন ক্রেতা অভিযোগ করলেন, ‘চিংড়ি মাছে জেলি ইনজেক্ট করার পর তা আকারে বড় হয়ে যায়। ওজনও বেড়ে যায় কয়েকগুন। পরে রান্না করলে আবার আগের ছোট আকারই ধারণ করে। আমি বেশ কয়েকবার প্রতারিত হয়েছি এসব চিংড়ি কিনে।’
ব্যবসায়ীরা অল্প কিছু টাকা বেশি পাওয়ার জন্য এসব করছেন। এ প্রসঙ্গে জেলি  মিশ্রিত চিংড়ি ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করে বলছেন, আমরা জেলি মিশাই না।যেখান থেকে পাইকারি কিনে আনি,তারা হয়তো মিশাতে পারে।
 বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের প্রধান স্বাস্থ্য কমকর্তা ডা. রঞ্জন বর্মন জানান, মানব দেহের জন্য কতটা ক্ষতিকারক এই জেলি। চিংড়িতে ব্যবহৃত এসকল জেলি জীবননাশী। এগুলো মানুষের চোখ, কিডনি নষ্ট করে দিতে পারে। ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে এতে।
একই হাসপাতালের ডা. বাঁধন বলেন,”পেটের পীড়া,বদহজম,আলসার হতে পারে চিংড়িতে মিশ্রিত জেলির উপাদান হতে। কারন,জেলিতে সিলিকন থাকে।”
চিংড়িতে জেলি পুশ করে বিক্রির  করার ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা বলেন, ‘আমার প্রতিনিয়ত বাজার মনিটরিং করি। জেলি মেশানো চিংড়ি মাছ, জাটকা মাছ, রাক্ষুসে মাছসহ নিষিদ্ধ মাছ জব্দ করে বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে।জেলি মিশ্রিত অসাধু চিংড়ি ব্যবসায়ীদের ধরতে শীঘ্রই অভিযান চালানো হবে।।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী