সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভয়ংকর মাদক এসেছে পার্শ্ববর্তী দেশগুলো থেকে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভয়ংকর মাদকগুলো আমাদের দেশে তৈরি হয়নি। তৈরি হয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। আমাদের সম্ভাবনাময় দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, ভয়ংকর সব মাদক তারা প্রবেশ করিয়ে দিয়েছে। যুব সমাজ মাদকের ভয়ংকর ছোবলে আটকে গেলে দেশের উন্নয়নের পথ হারানোর আশংকা থেকে যাবে।

শনিবার শ্রীনগর উপজেলার আলমপুরে মানসিক সমস্যা ও মাদকাসক্তি নিরাময় হাসপাতাল ‘আহ্‌ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আনেক আগে থেকেই আফিম, গাজা ছিল। এরপর হেরোইন, ইয়াবা, এলএসডি ও আইস এসেছে। আমরা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারকে মাদক বন্ধের জন্য অনুরোধ করেছিলাম। তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। তিনি আরও বলেন, ‘মাদক কারবারি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। তা না হলে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। স্বাগত বক্তব্য দেন মিশনের স্বাস্থ্য খাতের পরিচালক ইকবাল মাসুদ। অতিথি হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক ড. মো. রাহেনুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যন মিশউর রহমান মামুন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী