সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের অবসরে ‘শকড’ হয়েছিল সতীর্থরা, জানালেন মিরাজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রামে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডেকে অবাক করা এক ঘোষণা দেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর বলে দেন তিনি। পরে অবশ্য অবসর প্রত্যাহার করেছেন।

শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নেতৃত্ব পাওয়া লিটন দাস বলেছিলেন, তামিম যে অবসর নেবেন এটা তারা জানতেন না। দুপুর ১টার দিকে জানতে পারেন যে, ওয়ানডে দলের অধিনায়ক এমন কিছু (অবসর) করতে পারেন।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে পরবর্তী সংবাদ সম্মেলনে স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ জানালেন, তামিম ইকবালের ওমন সিদ্ধান্তে তারা ‘শকড’ হয়ে পড়েছিলেন।

মিরাজ বলেন, ‘সবাই একটু শকড হয়ে গিয়েছিল। তামিম ভাই এভাবে অবসর নিয়ে নেবে কেউ আশা করেনি। ওইদিন (বৃহস্পতিবার) আমাদের অফ ছিল। (তামিমের অবসরে) সাময়িক খারাপ লাগছিল। পরদিন তো অনুশীলন করেছি, গেম প্লান করেছি, তখন তো ঠিক হয়ে যাওয়ার কথা।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী