সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পদবঞ্চিতদের হামলায় জেলা ছাএদলের আহবায়ক ‘ঝাঁপ’ দিলেন নদীতে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও তার সহযোগীদের উপর হামলা করেছে সদ্য সাবেক কমিটির পদবঞ্চিত নেতারা। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমানকে লাঠি দিয়ে বাড়ি ও কিল-ঘুষি মারতে মারতে তিতাস নদীতে ফেলে দেন। এতে বিশাল (২৮) নামের এক কর্মী গুরুতর আহত হন।
জানা যায়, গত ৮ জুন মধ্যরাতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে শাহীনুর রহমানকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। এরপরই ফুসে উঠে সদ্য সাবেক কমিটির নেতারা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষও হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও বিশাল সড়কে ঘুরতে গেলে সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়ার নেতৃত্বে হামলা হয়।
এদিকে হামলার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়াকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ হামলার বিষয়ে জেলা ছাএ দলের সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী বলেন, জেলা ছাএদলের পদবঞ্চিত জুনিয়র ছেলেরা এ হামলা চালিয়েছে। হামলা থেকে সে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে সে নেমে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। ব্রীজের ওপারে সড়কে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস