তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিসিবি সভাপতির

news-image

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘হুট’ করে অবসর নিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামে একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

তামিমের অবসরের পর রাতে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

দীর্ঘ বৈঠক শেষে তামিমকে তার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবির সভাপতি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিমকে পাঠানো একটি খুদে বার্তা পড়ে শোনান পাপন। জানান যে, তামিমকে অবসর না নেওয়ার আহ্বান করে বার্তা পাঠিয়েছেন তিনি। কিন্তু এখনও কোন উত্তর পাননি। বার্তা যেহেতু দিয়েছেন উত্তর পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান।

পাপন আরও জানান, সামনে বড় দুটি টুর্নামেন্ট আছে। একটি এশিয়া কাপ, অন্যটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুর আশাও করছিল। এমন সময় তামিমের অবসরের সিদ্ধান্ত দলের জন্য বড় এক ধাক্কা।

এ সময় পাপন বলেন, যদি ও (অবসরের) সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা খুশি হবো। কোন কারণে যদি নিয়মিত অধিনায়ক না খেলে সহ-অধিনায়ক দায়িত্ব পালন করবে। স্থায়ী কোন অধিনায়ক আমরা দিচ্ছি না।’

বোর্ড সভাপতি জানান, তামিমের এই অবসর কোনভাবেই গ্রহণযোগ্য না। যদি সংবাদ মাধ্যমকে ডেকে অবসরের ঘোষণা না দিয়ে বোর্ডকে আগে জানাতো তাহলে অবসরের কারণ বলতে পারতেন তারা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান