শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জেলায় নতুন ডিসি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের ১০ জেলা পেল নতুন জেলা প্রশাসক (ডিসি)। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকা জেলার ডিসি, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙ্গামাটির ডিসি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ মোজাহিদ উদ্দিনকে বান্দরবানের ডিসি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইলের ডিসি, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আসাদুজ্জামানকে পাবনার ডিসি করা হয়েছে।

এছাড়া পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুরের ডিসি, অর্থবিভাগে সংযুক্ত উপসচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুরের ডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মুশফিকুর রহমানকে কুমিল্লার ডিসি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনীর ডিসি ও বিদ্যুৎ বিভাগের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুরের ডিসি করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।