সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের জরুরি সংবাদ সম্মেলনের সময় পেছাল

news-image

স্পোর্টস ডেস্ক : দলীয় কোনো সংবাদ সম্মেলন নয়, বরং হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার টাইগারদের দলীয় অনুশীলন না থাকায় এদিন সংবাদমাধ্যমের সামনে কারও আসারই কথা নয়। অথচ আজই কৌতূহল জাগানিয়া সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এই ক্রিকেটার।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম জানান, আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু জানাবেন তিনি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, সংবাদ সম্মেলনটি দুপুর দেড়টা নাগাদ হওয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের ওই হোটেল কর্তৃপক্ষ। কিন্তু কী বিষয়ে ওয়ানডে অধিনায়কের এই আকস্মিক সংবাদ সম্মেলন সেটি জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। তবে এই ঘোষণাও যদি না দেন, তাহলে সংবাদ সম্মেলনে কী নিয়ে কথা বলবেন ওয়ানডে অধিনায়ক সেটি নিয়ে রয়েছে কৌতূহল।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী