অবকাশ শেষে হাইকোর্টে বিচারকাজ পরিচালনায় ৫৪ বেঞ্চ গঠন
অনলাইন ডেস্ক : ঈদুল আজহাসহ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৯ জুলাই রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হল।’
নোটিশে ৫৪টি একক ও দ্বৈত বেঞ্চের নাম ও বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চে হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালিত হবে।
প্রসঙ্গত, গত ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি পালিত হয়েছে।











