সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের উদ্যোগের প্রশংসা পররাষ্ট্রমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নাব্যতা বাড়াতে নদী ড্রেজিংয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ প্রস্তাব দিয়েছেন।

বৈঠকে মিয়ামনারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ত্রিপক্ষীয় কাঠামোর আওতায় চীনের উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে বলা হয়, কোভিড মোকাবিলায় বাংলাদেশের সফলতার বিষয় তুলে ধরেন ড. মোমেন। এ সময় মন্ত্রী কোভিড প্রতিরোধে চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতার প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি তুলে ধরে বলেন, অনাকাঙ্ক্ষিত এই যুদ্ধের কারণে সাধারণ মানুষ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুর্দশার শিকার হচ্ছে। সংলাপ ও শান্তিপূর্ণ কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে যুদ্ধ দ্রুত থেমে যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

মধ্যপ্রাচ্যে ইতিবাচক পরিবেশ তৈরিতে চীনের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভূমিকা ভবিষ্যতেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালন করবে চীন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী