সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু সংক্রমণ ৪ দিনে ১০ গুণ বেড়েছে, একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

news-image

রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। বছরের প্রথম ছয় মাসেই সারাদেশে রেকর্ড সর্বোচ্চ ৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবার একটু আগেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে সারাদেশে। গত বছর মধ্য আগস্টে প্রকোপ দেখা দিলেও এবার তা শুরু হয়েছে জুনের আগে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গত মাসের ৩০ তারিখে সারাদেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৭২ জন। মঙ্গলবার এর সংখ্যা দাড়িয়েছে ৬৭৮ জন। এরমধ্যে শুধু ঢাকায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪২৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৪৯ জন।

এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধ করতে দুই সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে বলে আমাদের নতুন সময়কে জানিয়েছেন দুই প্রধান নির্বাহী কর্মকর্তা।

তারা জানান, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ চিরুনি অভিযান শুরু করা হয়েছে। এছাড়াও মোবইল কোর্ট, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মাইকিং, মসজিদ-মন্দিরে প্রচারসহ নানান কার্যক্রম বাড়ানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তারা মোবইল কোর্টকে বেশি প্রধান্য দিচ্ছেন। মঙ্গলবারও এক বাড়িতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান, ডেঙ্গুর যেকোন অভিযোগ ১৬১০৬ নম্বরে অথবা ঢাকা এ্যাপসের মাধ্যমে করা যাবে। অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবির বলেন, একার পক্ষে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনাঃ এ.কে.এম শফিকুর রহমান বলেন, একে অপরকে দোষারপ না করে নিজেরা সচেতন হতে হবে। উদ্যোগী হয়ে নিজের ঘর ও আঙ্গিনা পরিস্কার রাখতে হবে।

সরকারের উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতা না বাড়লে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী