সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র হাতে ইউএনও’র গাড়ি চালককে ধাওয়া যুবলীগ নেতার

news-image

নাটোর প্রতিনিধি : চাইনিজ কুড়াল হাতে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক রুবেলকে ধাওয়া করেছে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ও তার সমর্থক। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, যুবলীগ নেতা আহসান হাবিব ও তার এক সঙ্গী ইউএনও’র গাড়ি চালক মো. রুবেলকে অস্ত্র হাতে তাড়া করছেন। সে সময় জীবন বাঁচাতে রুবেল দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছেন।

গাড়ি চালক রুবেল জানান, কিছুদিন আগে আহসান হাবীব গাড়ি চালক রুবেলের ভাই খোকনের কাছ থেকে একটি মাইক্রোবাস ভাড়া নেন। কয়েকদিন ব্যবহার করলেও আহসান হাবীব সেই ভাড়ার টাকা পরিশোধ করেননি। আজকে এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল এবং রামদা নিয়ে তাড়া করেন। প্রাণ ভয়ে তিনি দৌড়ে গিয়ে বিষয়টি ইউএনওকে জানান।

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা আহসান হাবীবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার জানান, তিনি গাড়ি চালক রুবেলের কাছে বিষয়টি সম্পর্কে জেনেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি অভিযোগ দেওয়া হয়েছে।

নাটোর পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক রুবেলকে অস্ত্র হাতে তাড়া করছে আহসান হাবিব ও তার এক সঙ্গী, এমন একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ অভিযান শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী