শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৬৮ জনের করোনা শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ১১০৩টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

শনাক্ত রোগীদের মধ্যে ৬৪ জন ঢাকায় এবং চট্টগ্রামে ৪ জন নতুন রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৬৬০ জন। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৯৯ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৯৫১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।