সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় নেতাকর্মী নিয়ে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয়।

শনিবার (১ জুলাই) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর খাবারের তালিকায় ছিল সাদা ভাত, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, কয়েক প্রকারের মাছ, সবজি, ডাল ও সেমাই।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী এর আগে ঈদে গোপালগঞ্জে আসলে মন্ত্রী কিংবা কূটনৈতিকদের সঙ্গে খাবার খেয়েছেন। এভাবে তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে একসঙ্গে বসে খাননি। কোটালীপাড়ায় এবারই প্রথম। এটা বিরল। আমরা তৃণমূলের কর্মীরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত।

এর আগে, শনিবার (১ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া পৌঁছান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। স্লোগানে স্লোগানে বরণ করে নেন প্রধানমন্ত্রীকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী