ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় আজ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারাদেশে সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার (৩০ জুন) ঈদের দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি করছেন। তবে প্রথম দিনের তুলনায় এ সংখ্যা অনেক কম।

এদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি করছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তাই আজ কোরবানি করছেন তারা।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া হয়।

আজ কোরবানি করা আহম্মদ আলী জাগো নিউজকে বলেন, ঈদের দিন কোরবানি করতে কিছুটা সমস্যা হয়। সবাই ব্যস্ততায় থাকে। সে হিসেবে দ্বিতীয় দিন কিছুটা নিরিবিলি। প্রতি বছরই ঈদের দ্বিতীয় দিন কোরবানি করি। এবারও সেভাবেই করছি।

মুনির হোসেন নামের এক কোরবানিদাতা বলেন, আমি প্রতিবছরই খাসি কোরবানি করি। তবে গতকাল ঈদের দিন সামর্থ্যের মধ্যে একটি গরু কিনেছি। তাই গতকাল আর কোরবানি করিনি। আজ কোরবানি করছি। এবার গরু কেনায় আর খাসি কেনা হয়নি। আসলে গতকাল অনেক ব্যাপারি গরু নিয়ে ফেরত যাচ্ছিল, তখন দামাদামি করতে গিয়ে একটা গরু পছন্দ হলে কিনে নিই।

আরেক কোরবানিদাতা বাদল মৃধা জানান, ঈদের দিন কসাই পাওয়া খুবই কঠিন। তাই ঝামেলামুক্তভাবে ঈদের দ্বিতীয় দিনে তিনি গরু কোরবানি করছেন। আর দ্বিতীয় দিনে কসাইয়ের খরচও কম। ঈদের দিন প্রতিটি গরুর মাংস কাটায় যেখানে ১৮ থেকে ২০ হাজার টাকা দেওয়া লাগে, দ্বিতীয় দিন ৮-১০ হাজার টাকা দিলেই হয়। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি করার সুবিধাও আছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান