,

ঘরেই তৈরি করুন ‘গরুর মাংসের কাঠি কাবাব’

news-image

লাইফস্টাইল ডেস্ক : কোরবানির ঈদ মানেই গরুর মাংসের নানান পদ। পোলাও, বিরিয়ানির পাশাপাশি অনেকেই আছেন সন্ধ্যার নাস্তায় মাংসের কিছু আইটেম রাখতে চান। তাদের জন্য পছন্দের একটি রেসিপি হতে পারে কাবাবের আইটেম। গরুর মাংসের কাবাবের মধ্যে কাঠি কাবাব বেশ সুস্বাদু। আর তৈরিতেও ঝামেলা কম। কোরবানিতে বাসায় বসেই খুব সহজে তৈরি করতে পারবেন এই সুস্বাদু রেসিপিটি।

কাঠি কাবাব তৈরি করতে কী কী উপকরণ লাগবে:
গরুর মাংসের কিমা আধা কেজি, ডিম একটি, পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, ঘি দুই টেবিল চামচ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, কাঁচামরিচ কুঁচি চার-পাঁচটি, জয়ফল গুঁড়া আধা চা চামচ, জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, কাজুবাদাম বাটা দুই টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা দুই চা চামচ, লবণ স্বাদমতো, কাঠি পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন:
প্রথমে একটি বাটিতে গরুর মাংসের কিমা, ডিম, পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, ঘি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, কাজুবাদাম, কাঁচা পেঁপে ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার মেরিনেটের জন্য মাংসের মিশ্রণ এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর কাঠির মধ্যে মুঠো করে মাংসের মিশ্রণ লাগিয়ে নিন। প্যানে ঘি গরম করে এগুলো ভাজতে থাকুন। দুই পাশ বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ