সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বর্জ্য অপসারণ চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে এ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএনসিসি এলাকায় কোথাও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখলে নিয়ন্ত্রণ কক্ষের ১৬১০৬ ও ০২-৫৫০৫২০৮৪ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে। আর ডিএসসিসি কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করে অবহিত করার অনুরোধ করেছে।

দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দ্রুত বর্জ্য অপসারণের জন্য তারা প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। এর মধ্যে ডিএসসিসি দুপুর ২টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা এবং ডিএনসিসি ৮ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে।

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীরা পলিব্যাগ ব্যবহার করে ট্রলি ও পিকআপে করে বর্জ্য নিয়ে যাচ্ছেন। অপসারণের পর ওইসব জায়গায় ব্লিচিং পাউডার ও স্যাভলন ছিটিয়ে দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী