সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়ল বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই ফিফা র‍্যাঙ্কিংয়ে একশ নব্বইয়ের ঘরে বাংলাদেশ। উন্নতি তো হয়নি, বাজে ফলে বেশ কয়েকবার হয়েছে অবনমন। এখনও একশ নব্বইয়ের ঘরেই আছেন জামাল ভূঁইয়ারা। তবে গত রাতে ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিতে উঠতেই পয়েন্ট বাড়ল বাংলাদেশের। যদিও আজ হালনাগাদকৃত ছেলেদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম অবস্থানেই আছে।

আজকের আগে ফিফা সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল গত ৬ এপ্রিল। তখন ১৯২তম অবস্থানে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৮৩.৮৮। আজ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ৫.৬২ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ১৯১তম স্থানে থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১.১২ আর ১৯০তম অবস্থানে থাকা সামোয়ার পয়েন্ট ৮৯৪.২৬। সাফের ফাইনালে উঠলে বা চ্যাম্পিয়ন হলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে জামাল ভূঁইয়াদের।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্সও র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ব্রাজিল তৃতীয় স্থান ধরে রাখলেও তাদের পয়েন্ট কমেছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী