বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংসের কোফতা কারি

news-image

কোরবানির ঈদ মানে গরু-খাসির মাংসের মজার মজার পদ। এই ঈদে খাবারের তালিকায় যোগ করতে পারেন গরুর মাংসের কোফতা কারি।

উপকরণ
১/২ কাপ তেল
৩ টি পেয়াজ কুঁচি
১ চা চামচ আদা-রসুন বাটা
১ কাপ দই
১ চা চামচ ধনিয়া গুঁড়া
১ চা চামচ জিরার গুঁড়া
১/২ চা চামচ হলুদের গুঁড়া
১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া
১/২ চা চামচ লবণ
১/২ চা চামচ গরম মসলার গুঁড়া

কোফতার উপকরণ

৫০০ গ্রাম গরুর মাংসের কিমা
২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
৩ টেবিল চামচ টক দই
১ টেবিল চামচ জিরার গুঁড়া
১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া
১ টেবিল চামচ গরম মসলার গুঁড়া
১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া
১ টেবিল চামচ লবণ
২ টি কাঁচা মরিচ
২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি
২ টেবিল চামচ ভাজা বেসন

প্রস্তুত প্রণালি:

একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ সোনালি রঙ করে ভেজে প্লেটে তুলে নিন। পেঁয়াজের উপর হালকা পানি ছিটিয়ে ব্লেন্ড করুন।

এখন কোফতা বানানোর জন্য মাংসের কিমার সঙ্গে তালিকায় থাকা সব উপকরণ মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন।

কড়াইয়ে প্রয়োজনমতো তেল ঢেলে আদা-রসুন বাটা দিয়ে ভেজে তার মধ্যে পেঁয়াজ বাটা, দই, লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন।

মসলাতে তেল ছাড়তে শুরু হলে ২ কাপ পানি দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। এরপর কোফতার বলগুলো আস্তে করে মসলার মধ্যে ছেড়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। (বলগুলো মসলায় ছাড়ার পর নাড়াচাড়া না করাই ভালো, এতে বলগুলো ভেঙ্গে যেতে পারে )

কড়াইয়ের দুইপাশ ধরে নড়াচড়া করে দিন। বলগুলোর উপর তেল দেখা গেলে নামিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের কোফতা। এই কোফতা আপনি গরু বাদে মুরগি,খাসি দিয়েও বানাতে পারবেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে