,

যেভাবে ফুটল ১৬ অজগর-ছানা

news-image

অনলাইন ডেস্ক : চতুর্থবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে জন্ম নিল ১৬টি অজগর ছানা। ইনকিউবিটরে রাখা ২২টি ডিম থেকে এসব অজগর ছানা জন্ম নেয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিড়িয়াখানায় অজগরের দেওয়া ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে রাখার ৬০-৬৫ দিন পর ১৬টি ছানার জন্ম হয়েছে। জন্ম নেওয়া অজগর ছানাগুলো ১৫ দিন পর চামড়া বদল করবে।

তিনি আরও জানান, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলেই জেলা প্রশাসকের অনুমতি নিয়ে অজগর ছানাগুলো সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

২০১৯, ২১ ও ২২ সালে যথাক্রমে ২৫, ২৮ ও ১১টিসহ মোট ৬৪টি অজগরের বাচ্চা ফুটানো হয়, যা তিন দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

২০১৯ সালে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের দেওয়া ডিম ইনকিউবেটরে সংরক্ষণ করে অজগর ছানা প্রজনন শুরু হয়। প্রথমবার জন্ম নেওয়া ছানাগুলো প্রায় তিন মাস পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান