বাংলাদেশে আসছে ইউরোপ-আমেরিকার প্রতিনিধিদল

news-image

কূটনৈতিক প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একাধিক আন্ডার সেক্রেটারি আগামী জুলাইয়ে ঢাকায় আসছেন। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে বাংলাদেশ নিয়ে ঘোষিত ভিসানীতি প্রণয়নের পেছনের কারিগর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর নামও রয়েছে বলে সূত্রে জানা গেছে।

অন্যদিকে প্রাক-নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আগামী ৮ জুলাই ঢাকা আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

দিনক্ষণ ঠিক না হলেও জুলাইয়ে আসতে পারে যুক্তরাষ্ট্রের চার সদস্যদের প্রতিনিধিদল। বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নেতা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনের মাত্র মাস ছয়েক আগে এমন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর ঘিরে স্বাভাবিকভাবেই সচেতন মহলের নজর থাকবে।

মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজ

এদিকে, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি পর্যালোচনা করতে ৮ জুলাই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে একটি ‘স্বাধীন পর্যালোচনা মিশন’ আসবে বলে জানা গেছে। নির্বাচনে পূর্ণাঙ্গ ইইউ পর্যবেক্ষক দল পাঠানো ‘কার্যকরী’ হবে কি না, সেটি খতিয়ে দেখবে ওই মিশন। সফরকারী দলের তৈরি প্রতিবেদন ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেলের কাছে যাবে। তিনি বাংলাদেশকে অগ্রাধিকার দেশে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেবেন।

অবশ্য জোসেফ বোরেল ইতোমধ্যে বলেছেন, পর্যবেক্ষক মিশন তখনই মোতায়েন করা হবে, যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয়। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কোন কোন বিষয়কে বিবেচনায় নেওয়া হবে, তা পর্যালোচনা মিশনের প্রতিবেদনে উঠে আসবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান