বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ রেসিপি: গরুর মাংসের কালাভুনা

news-image

অনলাইন ডেস্ক : সামনেই কোরবানির ঈদ। এই ঈদে নানা পদের মাংস রান্না হয়। তবে এর মাঝেও স্বাদে বৈচিত্র্ আনা সম্ভব। সেক্ষেত্রে গরুর মাংসের কালাভুনার জুড়ি নেই। এটি মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। তবে এখন এই খাবারটি সরাদেশে সমাদৃত।

উপকরণ
১ কেজি গরু ( হাড়সহ , মাঝারি টুকরো )
৪ টি পেঁয়াজ মিহি কুচি
৫ টি কাঁচা মরিচ কুচি
দেড় টেবিল চামচ আদা বাটা
২ টেবিল চামচ রসুন বাটা
দেড় টেবিল চামচ জিরার গুঁড়া
দেড় টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া
১ টেবিল চামচ গরুর মাংসের মসলা
৩ টি তেজ পাতা
২ টা দারুচিনির টুকরো
৬ টি এলাচ
৬ টি লবঙ্গ
১/৪ টেবিল চামচ জয়ত্রি গুঁড়া
১ টি তারা মৌরি
লবণ ( স্বাদ অনুসারে )
২ টি শুকনো মরিচ
২০০ গ্রাম দই (অপসোনাল)
৫ টি পেঁয়াজ
৪ টি শুকনো মরিচ
পরিমাণমতো সরিষার তেল
১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া
১/২ টেবিল চামচ বা (স্বাদ অনুসারে)

প্রস্তুত প্রণালি:
প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসের ভেতর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা-রসুন বাটা, জিরার গুঁড়া, লবণ, ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন।

এখন এর মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি, মৌরি, লবঙ্গ, লাল শুকনো মরিচ, জয়ত্রি দিয়ে মাখিয়ে ঢেকে ৩-৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন। এরপর ভাজা জিরার গুঁড়া মিশিয়ে আবারো ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।

একটি প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে পেয়াজ কুঁচি ও শুকনা মরিচ ভেজে নিন । ভাজার পর ভালোভাবে তেল ঝরিয়ে একপাশে রেখে দিন।

এবার চুলার আঁচ কমিয়ে একই তেলের মধ্যে মাংস ছেড়ে দিয়ে ৪৫ মিনিটের জন্য নড়াচড়া করে রান্না করুন। ভালো করে মাংস ভাজার পর এর ভেতর দই ঢেলে আবারো ১৫ মিনিটের জন্য ভাজুন।

মাংস কালচে হওয়া শুরু করলে তার মধ্যে ভাজা পেঁয়াজ দিয়ে ৩০ মিনিটের জন্য ভাজতে থাকুন যতক্ষণ না মাংস নরম হয়ে আসছে। এরপর লবণ ও লাল মরিচের গুঁড়া ( পছন্দ অনুযায়ী ঝাল ) দিয়ে নাড়তে থাকুন।

এর পর একদম কালচে এবং ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। পোলাও, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের কালাভুনা।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা