সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিদ্যুৎ উৎপাদন শুরু পায়রায়

news-image

পটুয়াখালী প্রতিনিধি : ২০ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম। উৎপাদন কার্যক্রম চালু হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

রোববার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে একটি ইউনিটের মাধ্যমে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব।

তিনি বলেন, আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে উৎপাদিত বিদ্যুৎ। ইন্দোনেশিয়া থেকে আসা ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু করা হয়েছে। প্রয়োজন হলে ঈদের পর দ্বিতীয় ইউনিটও চালু হবে।

তিনি আরও বলেন, আপাতত ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা দিয়ে একটি ইউনিট চালানো হলে আট দিন চলবে। ৩০ জুনের মধ্যে আরও একটি জাহাজ আসছে। এরপর ধারাবাহিকভাবে আরও ১৬টি জাহাজ আসবে।

১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ায় ঢাকা, বরিশাল ও খুলনাসহ সারা দেশের লোডশেডিং আরও কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট। তখন সরকার জানিয়েছিল, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি ফের চালু হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী