সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ে পেট্রোল ঢেলে আগুন, মারা গেলেন নানি

news-image

ঢামেক প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুরে পেট্রোল ঢেলে দেওয়া আগুনে দগ্ধ বেবি বেগম (৫০) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া বেবি বেগমের নাতনি সানজিদা (১৩) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে গত ১৮ জুন ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, নানি-নাতনি শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য বেবি বেগমের মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

সানজিদার বাবা শফিকুল ইসলাম বলেন, ‘গত ১৮ জুন বাসার পাশে আমার দ্বিতীয় স্ত্রীর প্রথম ঘরের সন্তান শুভ ও তার মেয়ের জামাই সাব্বির পেট্রোল ঢেলে আমার শাশুড়ি বেবি বেগম ও মেয়ে সানজিদার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় আমি শুভ, সাব্বির, মনিরাসহ ৪/৫ জনকে আসামি করে মামলা করি। পুলিশ শুভ ও সাব্বিরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী