সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

news-image

আরিফুল ইসলাম,মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম, রাজা ইয়াং ডি পারতুয়ান আগং সুলতান আব্দুল্লাহ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

মালয়েশিয়ার রাজা ইয়াং ডি পারতুয়ান আগং সুলতান আব্দুল্লাহ ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমকে উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যথাক্রমে ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা আম গ্রহণ করেছেন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এক মেট্রিক টন আম বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি-কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন কূটনীতিক উপপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপহার বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। এই উদ্যোগ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি আম ও কৃষিপণ্যকে একটি সম্ভাবনাময় পণ্য হিসেবে প্রচারে সহায়তা করবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী