মসজিদ থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলের

news-image

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। উপজেলার ঘাটাইল-ভরাডোবা সড়কের মেদুয়ারী বাকসাকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর সদরের ইব্রাহিম খলিলের ছেলে মাওলানা খাইরুল ইসলাম (২৮) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভরাডোবা ঘাটাইল সড়কে বাকসাতরা মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, নিহত খাইরুল ইসলাম স্থানীয় কাহালগাও নতুন বাজারে একটি মসজিদে ইমামতি করতেন। শুক্রবারে নামায পড়িয়ে তার ভাড়া বাসা মেদুয়ারীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খাইরুল ও মোটরসাইকেলের পিছনে থাকা তার ছেলে নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান