সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ থাকলেই দেশ উন্নত হবে: শেখ হাসিনা

news-image

অনলাইন ডেস্ক : একমাত্র আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশকে সম্মান এনে দিয়েছে আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের কথা চিন্তা করে। আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে।’

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জন্মলগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এনেছে স্বাধীনতার বিজয়। ৭৫’র পর স্বাধীনতার চেতনা ধুলিস্যাৎ করেছে অবৈধ সামরিক সরকার, আওয়ামী লীগ তা ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ দেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছে। পূরণ করেছে মানুষের অধিকার।’

তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে আজকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ আজকের উন্নয়নশীল মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকলে দেশ উন্নয়নের পথে থাকবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সন্ত্রাসী দল বিএনপি-জামায়াতসহ যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, তারা দেশকে ধ্বংস করতে চায়।’

তিনি বলেন, ‘অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা এ দেশের স্বাধীনতার চেতনাকে ধুলিস্যাৎ করেছিল। আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’

তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ যারা জীবন দিয়েছেন, ২০০১ সালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে যারা হতাহত হয়েছেন, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসে যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানীর প্রতিও তিনি শ্রদ্ধা জানান।

এ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী