সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিন মহাসড়কে চলবে না ট্রাক-কাভার্ডভ্যান-লরি

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মহাসড়কে চার দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার গণপরিবহন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিনসহ ঈদের দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানিবহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

এ ছাড়া পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন না করা এবং টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী