,

বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪)। রাণীনগর থানা পুলিশের ওসি (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, রিয়াদ ও রিফাত বাড়ির বারান্দায় খেলছিল। তাদের মা রান্নাঘরে সবজি কাটছিলেন। এ সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তবে হালকা বাতাস হচ্ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে তাদের বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছে বজ্রপাত হলে তাদের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। দুই ভাই মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ