সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যা মামলা ডিবিতে

news-image

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মামলাটি অধিকতর তদন্তের জন্য গত সোমবার আমাদের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এবং অনেক অগ্রগতি হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ চলমান আছে। এছাড়া শিগগিরই বাকি আসামিদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক নাদিমের ওপর হামলার পর এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। নাদিম নিহতের পরও ওসির ভূমিকা ‘রহস্যজনক’ থাকলেও তাকেই মামলা তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়। পরে ওসি সোহেল রানার প্রত্যাহারসহ হত্যা মামলায় তাকেও আসামি করার দাবি জানান সাংবাদিকরা।

উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাদিম। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ইতোমধ্যে বাবু চেয়ারম্যানকে র‌্যাব গ্রেপ্তারের পর আদালত তাকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন। তাকে দলীয় পদ ও চেয়ারম্যান পদ থেকেও বরখাস্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী