শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে কলম্বিয়ার কাছে অঘটনের শিকার জার্মানি

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের পারফরম্যান্স কোনোভাবেই ঠিক করতে পারছে না জার্মানি। এবার তো ঘরের মাঠে কলম্বিয়ার কাছে হেরে অঘটনের শিকার হলো হ্যান্স ফ্লিকের শিষ্যরা। ২০২৪ সালের ইউরো আয়োজকরা ২-০ গোলে হেরেছে। আর জার্মানির বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয় পেল লাতিন দেশটি।

কলম্বিয়ার হয়ে লুইস দিয়াস ৫৪তম মিনিটে হেডে প্রথম গোল করেন। পরে ৮২তম মিনিটে হুয়ান কুয়াদরাদো পেনাল্টি থেকে জার্মানির হার নিশ্চিত করেন।

এ নিয়ে টানা ৩ ম্যাচে জয়হীন জার্মানি। যেখানে ইউক্রেনেরে বিপক্ষে হারতে হারতে ৩-৩ ব্যাধানে ড্র করে। পরে গত শুক্রবার পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে যায়।

চারবারের বিশ্বকাপজয়ীরা কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জিতেছে। এমনকি শেষ ১১ ম্যাচে ৩টি জয়ের দেখা পেয়েছে।