সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদ মুহিউদ্দীনের কাছে যে দাবি জানালেন নাজমুল (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ডয়েচে ভেলে বাংলা’র বিভাগীয় প্রধান সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে লাইভে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম। তিনি সাংবাদিক মহিউদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি সুন্দর ভাষায় মিথ্যা বলেন।’

গতকাল মঙ্গলবার রেজা কিবরিয়া ও নুরুল হক নূর ইস্যুতে কথা বলতে গিয়ে নিজের ফেসবুকে লাইভে এসে এ কথা বলেন নাজমুল।

তিনি বলেন, ‘সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে যত সাংবাদিক, উপস্থাপক কিংবা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন নাম্বার ওয়ান খালেদ মুহিউদ্দীন, আমার ভাই। ওনার ভাবটা এমন, ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’। মানে সাংবাদিকতা শুধু উনিই বোঝে এবং সাংবাদিকতা উনি ছাড়া কেউ বোঝে না।’

এ সময় খালেদ মুহিউদ্দীনকে আহ্বান জানিয়ে সিদ্দিকী নাজমুল আরও বলেন, ‘খালেদ ভাই, আপনি তো সবাইকে নিয়ে টকশো করেন। এবং যা তা বলেন। যেটা সাংবাদিকতার এথিকসেও নাই, সাংবাদিকতায় মধ্যে পড়েও না, কিংবা সাংবাদিকতার শিষ্টাচারের মধ্যেও পড়ে না। আপনি প্রমাণ করতে চান আপনিই বেস্ট। হ্যাঁ আপনি অবশ্যই ভালো, আপনি ভালো বলেন, চেহারা মাশাআল্লাহ সুন্দর নায়কের মত। আপনি ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় মিথ্যা কথা বলেন। মিথ্যা উপস্থাপন করেন।’

লাইভে তিনি আরও বলেন, ‘আপনি টকশোর নামে সিনিয়র নেতৃবৃন্দকে যে হেনস্তা করেন, ছোটখাটো কিছু ঘটলেই আপনি জার্মানে বসে অনলাইন টকশো করেন, আমি আপনার কাছে একটি বিনিত আবেদন জানাতে চাই- রেজা কিবরিয়া ও নুরুল হক নূর সাহেবকে নিয়ে আপনি যদি একটি টকশো করতেন আমরা বাংলাদেশ থেকে বসে বসে টকশোটি উপভোগ করতাম। লাখ লাখ কোটি কোটি লাইক দিতাম। লাখ লাখ শেয়ার দিতাম। আপনার ভিউ-ও বাড়ত, ফেসবুক থেকে আয়ও বাড়ত। আপনি যে ডয়েচে ভেলে কাজ করেন সেখানেও আপনার সম্মান, ক্ষমতা বৃদ্ধি পেত।’

বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই হিসেবে অনুরোধ জানিয়ে নাজমুল বলেন, ‘অন্তত আপনি রেজা কিবরিয়া ও নুরুল হক নূরকে নিয়ে একটি টকশো করে প্রমাণ করেন যে আপনি আসলেই নাম্বার ওয়ান এবং ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড। এটা আপনাকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে, আপনি এটা করতে পারবেন না। কিংবা করতে পারলেও আপনি এটা করবেন না। কারণ আপনি অলরেডি একটি পক্ষ নিয়ে নিয়েছেন। এজন্যই আপনি ওই এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী