সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন খবর দিলেন পূজা চেরি

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমার পাশাপাশি কাজ করেছেন ওয়েব ফিল্মেও। সবশেষ এই অভিনেত্রীকে দেখা ‘জ্বীন’ সিনেমায়। ভৌতিক গল্পের এই সিনেমার তার সহশিল্পী সজল ও রোশান। যা মুক্তি পায় গত রোজার ঈদে। এবার পূজার ভক্তদের জন্য এল নতুন খবর।

‘নাকফুল’র পর ‘লিপস্টিক’ সিনেমাতেও আদর আজাদের সঙ্গে জুটি বাঁধছেন পূজা। গেল রোববার এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। তবে এখনই সিনেমার গল্প বা চরিত্র নিয়ে খোলাসা করে কিছু জানতে চাচ্ছেন না এই চিত্রনায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠানের নামটিও বলতে নারাজ পূজা।

পূজা ভাষ্য, ‘এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। ওভাবে ঠিক কোনোটাই আমাকে টানেনি। “লিপস্টিক” মনে হয়েছে আমার গল্প! আমাকে নতুনভাবে দেখবে দর্শক।’

তিনি জানান, আগামী ২০ জুলাই থেকে শুরু হবে ‘লিপস্টিক’র শুটিং। কাজ হবে ঢাকা ও ঢাকার বাইরে। আর আদরের সঙ্গে কাজটি করা নিয়েও বেশ আশাবাদী পূজা।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী