সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হবে না

news-image

বগুড়া প্রতিনিধি : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারণ্যের সমাবেশে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করতে হবে, চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা-তা প্রত্যাহার করতে হবে। তাহলেই কেবল দেশে নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন নয়। এই দেশে অবশ্যই নির্বাচন হবে, তা হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’

এই দেশের ইতিহাসে এত কঠিন সময় আগে কখনো আসেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজ এমন একটি সরকার জোর করে বন্দুকের ভয় দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে পাকিস্তানি হানাদারদের মতো। তারা আবার দাবি করে, তারা নাকি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধকেই অস্বীকার করেছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করে। ১৯৭১ সালে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তাদের একটাই চেতনা ছিল যে, বাংলাদেশকে গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত করব। এই আওয়ামী লীগ ২০০৯ সালে ছলচাতুরীর মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে ২০১৪ ও ২০১৮ সালে একতরফা নির্বাচন করে জনগনের ক্ষমতা নিয়ে গেছে।’

আজ বিকেল ৪টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উত্তরের ১৬ জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেয়। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজনের জন্য প্রথমে অনুমতি চাওয়া হয়েছিল। পরে সেন্ট্রাল হাইস্কুল মাঠে সমাবেশ করা অনুমতি দেয় প্রশাসন। কিন্তু সেখানে দুপুর পর্যন্ত বিদ্যালয়ে পরীক্ষা চলার কারণে বেলা ২টার আগ পর্যন্ত মাঠের বাইরে নেতাকর্মীরা অপেক্ষা করেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকী রিগ্যানের বক্তব্য দিয়ে সমাবেশ শুরু হয়। এতে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আসাদুল হাবিব দুলু, বগুড়া জেলার সভাপতি রেজাউল করিম বাদশা, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠন ছাত্রদলের যৌথ উদ্যোগে এই ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পুলিশি তল্লাশি ও বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন। গাড়ি ভাড়া দিতে গাড়ির মালিকেরা অস্বীকৃতি জানিয়েছেন বলেও নেতাকর্মীরা অভিযোগ করেন।

সমাবেশে ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ নিজেই বক্তব্যের একপর্যায়ে এমন শ্লোগান ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই দাবি আমাদের রাজপথে আদায় করা হবে, ফয়সা রাজপথেই হবে। তরুণ সমাজকে জেগে উঠতে হবে।’

সমাবেশ চলাকালে একজনকে পুলিশ আটক করা প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এই সমাবেশ থেকেও আমাদের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে গুম এবং সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সম্প্রতি কেয়ারটেকার আলালকে হত্যা করা হয়েছে। জামালপুরে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এভাবেই এই সরকার দেশে গুম করছে, খুন করছে। এই অন্যায় আর মেনে নেওয়া হবে না। এজন্য আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তরুণ ভাইদের বুঝতে হবে, এই দেশটা তাদের, দেশের ভবিষ্যৎ তাদের। তোমরা নতুন প্রজন্ম, দেশটাকে তোমাদের রক্ষা করতে হবে। যে গণতন্ত্র হারিয়ে গেছে, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন, এই স্বাধীনতা সার্বভৌমত্ব তোমাদের রক্ষা করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী