সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিশোর জন্য অস্থায়ী হল বানাচ্ছে এলাকাবাসী

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনীত প্রথম সিনমো ‘সুড়ঙ্গ’। ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমার মধ্যদিয়ে বড় পর্দায় পা রাখছেন টিভি’র এই অভিনেতা। আর দর্শকরাও মুখীয়ে আছেন তার অভিনীত সিনেমাটি দেখার জন্য। বিশেষ করে নিশো ভক্তরা। তারা ‘সুড়ঙ্গ’ দেখার জন্য অস্থায়ী হল প্রস্তুত করছে নিজ এলাকায়।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছেলে আফরান নিশো। আর তার উপজেলায় কোনো সিনেমা হল নেই। সে কারণে পৌরসভার ‘স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন’ ভাড়া করে অস্থায়ী সিনেমা হল বানাচ্ছে ভক্তরা।

জানা গেছে, এখানে ঈদের দিন থেকে টানা এক সপ্তাহ চলবে ‘সুড়ঙ্গ’। প্রতিদিন চারটি করে শো চলবে। টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। আর এই আয়োজনের পেছনে আছেন বাদশা চকদার, ইমরান চকদার, জহুরুল চকদার, হাদী চকদার, রিপন মিয়া, সম্রাট তালুকদারসহ কয়েকজন।

হাদী চকদার বলেন, ‘আফরান নিশো ভাই আমাদের এলাকার ছেলে। উনার প্রথম ছবি মুক্তি পাচ্ছে ঈদে। উনার প্রথম ছবিটি এলাকাবাসীদের দেখার জন্যই এই আয়োজন। হলটি শুধুমাত্র নিশো ভাইয়ের ছবি দেখার জন্যই অস্থায়ীভাবে করা হচ্ছে। আমাদের ভূঞাপুরের স্বাধীনতা কমপ্লেক্স অডিটোরিয়ামটি আমরা সাত দিনের জন্য ভাড়া নিয়েছি। সিনেমা প্রদর্শনীর জন্য পৌরসভা মেয়র ও উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েছি। এখন কমপ্লেক্সের ভিতরে ফ্যান, লাইট এবং সাউন্ড সিস্টেম বসানোর কার্যক্রম চলছে। দুই-তিন দিনের মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে।’

ভক্তদের এমন আয়োজনের খবর জানতে পেরেছেন নিশো। তার ভাষ্য, ‘আমার নিজ এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে তা জানা ছিল না। এটি প্রিয় তারকার প্রতি ভক্তদের চরম ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ঘটনায় সত্যি আমি আনন্দিত। কতটা আনন্দিত তা বলে বোঝানো যাবে না। বলা যায়, এটি আমার জন্য একটি অ্যাওয়ার্ড পাওয়ার মতো। এই ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে।’

রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী