সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে তীব্র রাজনৈতিক সংকট চলছে : দুদু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে এখন তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রাখা হয়েছে। তারেক জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে বিদেশে রাখতে বাধ্য করেছে। এই অনির্বাচিত নিশিরাতের সরকারকে অতি দ্রুত খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।

শনিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত সাংবাদিক নাদিম হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে আন্দোলন শুরু হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সাংবাদিক হত্যা করলে সত্য আড়াল করা যাবে, এটা ভাবা ভুল। বিএনপি সর্বদাই সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী