সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর পর প্রাণ গেল অগ্নিদগ্ধ স্ত্রীর, মেয়ে চিকিৎসাধীন

news-image

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় ঘরের মধ্যে ‘পেট্রোল’ ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় স্বামী আব্দুল কাদেরের (৩০) পর চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন স্ত্রী শারমিন খাতুন (২৫)। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের একমাত্র মেয়ে ফাতেমার (৭) অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় জড়িত অভিযোগে সোহাগ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি সবুজ হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে গত ১ জনু নিহত শারমিনের স্বামী আব্দুল কাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত কাদের উপজেলার চন্দনপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

চন্দনপুর উপজেলা পরিষদ (ইউপি) চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, ‘আব্দুল কাদেরের মতোই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার স্ত্রী শারমিন খাতুনের। কাদের, তার স্ত্রী ও মেয়ে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন তাদের মেয়ে ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আমি এ ঘটনার বিচার দাবি করি।’

নিহত কাদেরের বোন ও অভিযুক্ত সবুজের স্ত্রী সুফিয়া খাতুন জানান, তার স্বামী সবুজ তাকে প্রায়ই নির্যাতন করত। এজন্য তিনি স্বামীর ঘর করতে চাইতেন না। কিন্তু সবুজ তাকে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতেন। এসব নিয়ে কাদের ও সবুজের মধ্যে ঝামেলা চলছিল।

তিনি আরও জানান, তার স্বামী সবুজ হোসেনের বাড়ি যশোরের শার্শা উপজেলার নারায়নপুর পোড়াবাড়ি এলাকায়। গত ২৮ মে রাতে কাদেরের টিনশেডের ঘরের দরজা বাইরে থেকে তালা দেন। এরপর জানালা দিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা তার ভাই কাদের, ভাবি শারমিন ও ভাতিজি ফাতেমার ওপর পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেন। এতে তারা তিনজনই আগুনে ঝলসে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুল কাদেরের বোন সুফিয়া খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে সোহাগ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রধান আসামি সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী