,

মঈনকে রেখে অ্যাশেজ শুরুর দুদিন আগেই একাদশ ঘোষণা ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী শুক্রবার এজবাস্টন টেস্টের মধ্য দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অ্যাশেজ অভিযান। তবে ম্যাচ শুরুর দুদিন আগেই একাদশ ঘোষণা করে চমক লাগিয়ে দিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ঘোষিত এই একাদশে রাখা হয়েছে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করা মঈন আলীকে। ২০২১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর অ্যাশেজকে সামনে রেখে অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে দলে ফিরেছেন। স্পিনার জ্যাক লিচ চোটে পড়লে মূলত ডাক পড়ে মঈনের। তার সঙ্গে দলের বোলিং আক্রমণে থাকছেন তিন পেসার স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন এবং জেমস আন্ডারসন।

আন্ডারসন এবং রবিনসনকে জায়গা দিতে বাদ পড়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়া পেসার জশ টাং এবং ম্যাথিউ পটস। উইকেটের পেছনে থাকবেন জনি বেয়ারস্টো। তবে ইংল্যান্ডের শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হচ্ছে না।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে আন্ডারসন, ব্রড এবং রবিনসন মিলে প্রতিপক্ষের ১৪৭ উইকেট নিয়েছেন। তাই এই তিনজনেই আস্থা রেখেছে ইংল্যান্ড। আর ঘরের মাটিতে তো ব্রড বিধ্বংসী। ২০ ম্যাচে ২৬.১৯ অ্যাভারেজে নিয়েছেন ৮৪ উইকেট।

ইংল্যান্ডের জন্য খুশির সংবাদ হচ্ছে, নেটে গতিময় বোলিং অনুশীলন করেছেন অধিনায়ক বেন স্টোকস। ইনজুরির কারণে তার বোলিং নিয়ে ছিল শঙ্কা। স্টোকস বোলিং করতে পারলে ইংল্যান্ড ৫ বোলার নিয়ে খেলতে পারবে।

প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ
বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন এবং জেমস অ্যান্ডারসন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড