সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর পরিচয়ে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেন তিনি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃতের নাম- রাজিবুল হাসান রকি (৩০)।

রোববার রাতে রাজধানীর দক্ষিণখানের কাওলা হাজী ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি র‌্যাঙ্ক ব্যাজ, একটি সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, তিনটি ভুয়া চিকিৎসা বই, নগদ ৪ হাজার ৫৫০ টাকা, দুটি ক্রেডিট কার্ড, একটি হাত ঘড়ি, একটি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, দুটি ব্যাগ, একটি চেক বই, তিনটি স্ট্যাম্প, অন্যান্য কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট সাইজ ছবি জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস) সিনিয়র এএসপি মো. পারভেজ মিয়া জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছিল।

গত ৬ মার্চ এক ভুক্তভোগীকে তার ছোট ভাই আবুল কালামের (৩০) প্রয়োজনীয় কাগজ-পত্রসহ ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডির সামনে উপস্থিত থাকতে বলে প্রতারক চক্রটি। এছাড়া চাকরির নিয়োগ পত্র নিতে হলে ‘অফিসিয়াল খরচ’ বাবদ ৪০ হাজার টাকা দিতে হবে বলে জানায় তারা। ওই দিন দুপুর দেড়টার দিকে টাকা সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ছোট ভাই কালামকে সঙ্গে নিয়ে ভাষানটেক থানাধীন ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডির পশ্চিম পাশের যাত্রী ছাউনিতে যান সেই ভুক্তভোগী। সেখানে উপস্থিত হয়ে ফোন করলে যাত্রী ছাউনিতে আসেন ভুয়া মেজর রকি।

পরে সেই ভুক্তভোগী ও তার ছোট ভাই কালামের সঙ্গে কথা বলেন মেজর পরিচয়দানকারী রকি। কালামকে শারীরিকভাবে পর্যবেক্ষণ করে চাকরিযোগ্য বলে নগদ ৪০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নেন তিনি।

ওই সময় ভুক্তভোগী ও তার ছোট ভাই কালামকে জানানো হয়, তিনদিন পর অর্থাৎ ৯ মার্চ ফোনে যোগাযোগ করে চাকরির নিয়োগপত্র তারা যেন সংগ্রহ করেন। এ কথা বলে সেখান থেকে চলে যান ভুয়া মেজর রকি। তার কথামতো গত ৯ মার্চ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একাধিকবার ফোন করেও মেজর পরিচয়দানকারী রকির দুটি সিম নম্বর বন্ধ পান ভুক্তভোগী ও তার ছোট ভাই।

পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র‌্যাব-১ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত রাতে প্রতারক রকিকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী