বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতপাখার ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও তার কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। সকাল থেকেই নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় খুলনা ও বরিশাল সিটির ভোট পর্যবেক্ষণ করছেন তারা।

এই হামলাকে ‘আকস্মিক ও বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘ফয়জুল করিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’

আহসান হাবিব খান বলেন, ‘বরিশালের পরিবেশ দেখলাম খুব ভালো ভোট হচ্ছে। এর মধ্যে এটা আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা কাঙ্ক্ষিত ছিল না। প্রথমে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও পরে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ থেকে যা পাচ্ছি আমরা অনেক হ্যাপি। সার্বিকভাবে ভোটের অবস্থা ভালো, একটা ঘটনা ছাড়া। ৩০ শতাংশ ভোট হয়েছে। দিন শেষে ৪০ শতাংশ হবে। বরিশালে র‌্যাব, বিজিবিসহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা