সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের অনুষ্ঠান বয়কট করল সাংবাদিকরা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাক্ষাৎকার নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’র আয়োজকরা। আর তাতে ক্ষুব্ধ হয়ে পুরো অনুষ্ঠান বয়কট করেন গণমাধ্যমকর্মীরা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’র ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানে।

আয়োজিত অনুষ্ঠানে দেখা যায়, গতকাল রাজধানীর বসুন্ধরার একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে রাতে আসেন শাকিব খান।

এ সময় সংবাদকর্মীরা তার দিকে ছুটে যান। ঠিক সে সময় অনুষ্ঠান আয়োজক ও নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে তারা আরও ক্ষুদ্ধ হয়ে যান। সহযোগিতা না করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে তারা। এ সময় বেশ ক’জন সংবাদকর্মীর ওপর তারা চড়াও হন। পরে বাধ্য হয়েই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় উপস্থিত সংবাদকর্মীরা।

যখন তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করছিল, ঠিক সে সময় আয়োজকের একজন মালা খন্দকার ছুটে আসেন। পুরো ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করলেও ততক্ষণে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসে সংবাদকর্মীরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী