সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাই-ভাতিজা নিয়ে মন্তব্য করলেন না খায়ের আবদুল্লাহ

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বড় ভাই জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং ভাতিজা বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ভূমিকা নিয়ে কোনো কথা বলতে রাজি হলেন না আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ।

নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে ভাই-ভাতিজার ভূমিকা (গোপনে বিরোধিতা করার অভিযোগ) সম্পর্কে জানতে চাইলে ‘এ বিষয়ে কোনো মন্তব্য করব না’ বলে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন আবুল খায়ের।

এর আগে তিনি নির্বাচনে সার্বিক পরিবেশে সন্তুুষ্টি জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টাসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীরা যেকোনো অভিযোগ করতেই পারেন। সেটার প্রমাণ দেখতে হবে।

সম্প্রতি ছারছিনা দরবার শরীফে গিয়ে পীরের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধুর বোনের দিক থেকে পীর পরিবার আত্মীয় হয়। রাজনীতি ও আত্মীয়তা এক নয়।

উল্লেখ্য, সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হবে। এতে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের আবুূল খায়ের আবদুল্লাহ (নৌকা), ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (হাতপাখা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), স্বতন্ত্র কামরুল আহসান রুপন (টেবিল ঘড়ি), আলী হোসেন হাওলাদার (হরিণ), আসাদ্দুজামান (হাতি) ও জাকের পার্টির মিজানুর রহমান (গোলাপ ফুল)।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী