গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।রোববার (১১ জুন) ভোর ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার ভোরে কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।











